আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন দুই হোস্টেল সুপার ওমর ফারুক ও আশরাফ আলী।
জাহিদুলের চাচা আবদুল আউয়াল শুক্রবার রাতে রাজধানী ভাটারা থানায় মামলাটি করেন।
মামলাটি ৩০৬ ধারায় করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবীর। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে ওমর ফারুক ও আশরাফকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন মামলার বাদী আবদুল আওয়াল। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি ছেলে এভাবে মারা যাবে, এটা তো হতে পারে না। মারধর না করা হলে তো মৃত্যু হতো না।’