আত্মহত্যায় প্ররোচনা মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কলেজছাত্রী ফাতিমা আক্তারকে (১৬) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত বুধবার রাতে সিদ্দিকুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, ফাতিমা আক্তারের মা খাদিজা বেগম বাদী হয়ে বুধবার সকালে আবু মুসা ও তাঁর বাবা ইউসুফ আলী হাওলাদারসহ ছয়জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মজিবুর রহমান জানান, প্রধান আসামি সেনাসদস্য আবু মুসাকে গ্রেপ্তারের জন্য যশোর সেনানিবাসে ৫৩ বেঙ্গল রেজিমেন্টের দপ্তরে তারবার্তা পাঠানো হয়েছে। সিদ্দিকুর রহমান তার খালাতো ভাই।