প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ ডিগ্রি কলেজের ছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীম মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছাত্র ফেডারেশনের জেলা শাখার সভাপতি রফিকুল বাপ্পির সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের জেলা শাখার সম্পাদক জাহিদ সুজন, গণসংহতি আন্দোলনের জেলা শাখার সমন্বয়কারী তরিকুল সুজন ও কেন্দ্রীয় সদস্য হারুনুর রশিদ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে সম্প্রতি ফারহানা আত্মহত্যা করে।