আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দুজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা হয়েছে। ছাত্রীর বাবা আজিজুল ইসলাম জানান, তাঁর মেয়ে সাথী আক্তার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী দেবনগর গ্রামের সাগর হোসেন সম্প্রতি সাথীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সাগর ৮ ডিসেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝাউডাঙ্গা বাজারে সাথীকে যৌন হয়রানি করে। এ ঘটনার পরদিন সকালে বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সাগর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মা শাহানাজ খাতুনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।