আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সীমা বেগম (২৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা যান ওই গৃহবধূ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের ভাই বিপ্লব বাদি হয়ে যৌতুক, আত্মহত্যায় সহায়তা ও প্ররোচিত করার অভিযোগে হত্যা মামলা দায়ের করেছেন।মামলায় সীমার স্বামী মো. কিসলু বিশ্বাস, দেবর লোকমান বিশ্বাস, তার স্ত্রী নুপুর বেগম ও শ্বশুর শামচু বিশ্বাসকে আসামি করা হয়েছে। বুধবার রাতে ঢাকা থেকে সীমার লাশ তার পিতার গ্রামের বাড়ি হোসনাবাদ পৌঁছেছে।