আত্মহৎযায় প্ররোচনার অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে আত্মহৎযায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুলিশ গতকাল শুক্রবার আলমগীর হোসেন শরীফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আলমগীর হোসেনের মেয়ে শামীমা আক্তার গত ২৪ মার্চ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রীনিবাসে গুল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়।২৫ মার্চ নিহতের মামা মিনার উদ্দিন বিশ্বাস গোপালগঞ্জ সদর থানায় আলমগীর হোসেন ও তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমের বিরুদ্ধে শামীমাকে আত্মহৎযার প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় সদর থানার পুলিশের অনুরোধে কাশিয়ানী থানার পুলিশ পারুলিয়া গ্রাম থেকে গতকাল তাঁকে গ্রেপ্তার করে।