আত্মীয়স্বজন ও পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবনে আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী ইফতার মাহফিলের জন্য সাজানো বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।