আত্রাইয়ে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৭ জন নেতা-কর্মীকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নেতারা এ কথা জানান।দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত। লিখিত বক্তব্যে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে ১৭ জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন: উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শহীদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। এ ছাড়া দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শীর্ষ মোহাম্মদ সফিউল্যাহকে এবং ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।শহীদ আলম বলেন, ‘আত্রাই আওয়ামী লীগের কোনো অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি নেই। তাই এই বহিষ্কারাদেশ বৈধ নয়। আমি ভারপ্রাপ্ত সভাপতি এবং এ পদ বহাল থাকবে।’