আত্রাইয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলায় বৈশাখী মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিদ্যুত নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিদ্যুত উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের মাহমুদের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনের বৈশাখী মেলার শেষ দিনে মঞ্চের সামনে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনার পর পরই ওই এলাকায় বিশেষ সতর্কাবস্থা জারি করে তল্লাশি ও সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ র্যাব। পরে ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ বিদ্যুতকে গ্রেপ্তার করে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, গতকাল বুধবার তাঁকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।