আত্রাইয়ে গলা কেটে পাহারাদারকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে সেচযন্ত্রের পাহারাদার জাহাঙ্গীর আলম (৩৩) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আত্রাই থানার পুলিশ উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের রেজাউল ইসলাম লালু (৩৮) ও তাঁর স্ত্রী লাকী বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী সাথী বেগম জানান, তিনি কৃষাণ হিসেবে একই গ্রামের আফাজ উদ্দীনের সেচপাম্প পাহারা ও জমাজমি দেখাশুনা করতেন। একটি জমি কেনাকে কেন্দ্র করে একই গ্রামের কিছু লোকের সঙ্গে তাদের বিরোধ ছিল।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর আলম বুধবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নৌদুলী গ্রামে একটি ইসলামী জালসা শুনে রাত তিন টার দিকে ওই সেচ পাম্পের ঘরে ঘুমাতে যান। এর পর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখে। আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।