আত্রাইয়ে ছয় বীরকন্যাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় ‘চেষ্টা’ নামের একটি নারী সংগঠন ছয়জন বীরকন্যাকে সংবর্ধনা দিয়েছে। পাশাপাশি সংগঠনটি প্রত্যেক বীরকন্যাকে একটি করে গাভি প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার সভানেত্রী সেলিনা বেগম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, ইউএনও হেমন্ত হেনরী কুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, রানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।