আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত শেখ ফরিদ হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত জেএমবি সদস্য মোহাম্মদ বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বান্ধীতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।