আত্রাইয়ে জেএমবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলা থেকে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) নেতা লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) জঙ্গি দমন সেলের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করেন।লুৎফর রহমান বাগমারার দক্ষিণ মাঠপাড়া গ্রামের গয়েশ প্রামাণিকের ছেলে ও আত্রাই কলেজের শিক্ষক। সন্ধ্যায় তাঁকে রাজশাহী র‌্যাব-৫-এর সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।জঙ্গি দমন সেলের এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আত্রাই রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জেএমবির নেতা লুৎফর রহমানকে গ্রেপ্তার করেন। লুৎফর রহমানের বিরুদ্ধে বাগমারা থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি ফেরারি আসামি।