আত্রাইয়ে জেএমবির সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তিনটি মামলার আসামি।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে উপজেলার আটগ্রামের নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, নজরুল আত্রাই থানার জেএমবির তালিকাভুক্ত ৮ নম্বর সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে।