আত্রাইয়ে বজ্রপাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলায় আজ বুধবার সন্ধ্যায় বজ্রপাতে জমিনুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিনুলের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামে। তিনি শিমুলকুচি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়ির আঙিনায় এসে দাঁড়ালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।