আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গতকাল বুধবার দুপুরে ভটভটির চাপায় নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। নুরুল ইসলাম উপজেলার মিরাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, গতকাল বেলা তিনটার দিকে নুরুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে একটি ভটভটিতে করে চালের গুঁড়ার বস্তা নিয়ে আত্রাই উপজেলার দিকে আসছিলেন। উপজেলার বজ্রপুর তাঁতিপুকুর ব্রিজ এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় নুরুল ইসলাম ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।