আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের রসুলপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মিনহাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ভবানীপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মিনহাজুল উপজেলার মিরাপুর গ্রামের দেলবর খানের ছেলে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, গতকাল দুপুর ১২টার দিকে মিনহাজুল সাইকেলযোগে ভবানীপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুতগামী সেচযন্ত্রচালিত যান (ভটভটি) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।