আত্রাইয়ে ১৯ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ১৯ জন ব্যবসায়ীকে ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সোবহানের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। র‌্যাবের বাগমারা ক্যাম্প ইনচার্জ সরোয়ার আলম জানান, নওদুলী বাজারের মিষ্টি বিক্রেতা বিদ্যুৎ কুমারকে ৫০০, মুদি দোকানদার আবদুর রাজ্জাককে পাঁচ হাজার, পরিতোষ মণ্ডলকে ৫০০, আবদুস সামাদকে দুই হাজার, ষষ্টিচরণকে ৫০০, ইলেকট্রনিকস সামগ্রী বিক্রেতা আবদুস সামাদকে এক হাজার, আজিজার রহমানকে পাঁচ হাজার, বাবুল কুমার সরকারকে এক হাজার, নুরুল ইসলামকে তিন হাজার, তুহিন হোসেনকে এক হাজার, আবু বক্কর সিদ্দিককে এক হাজার, মাহফুজ রহমানকে এক হাজার, জুতা ব্যবসায়ী রেজাউল করিমকে ৫০০, সার ব্যবসায়ী মাহাতাব হোসেনকে ১০ হাজার এবং আবেদ আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পতিসর ও মশকিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ২০০ টাকা, আরিফুল ইসলামকে তিন হাজার এবং আহসানগঞ্জ বাজারের সাইফুল ইসলামকে চার হাজার, অবৈধভাবে ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনার দায়ে হারুনর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।