আদম ব্যবসায়ী প্রতারক চক্রের আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদম ব্যবসায়ী প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রিয়াজ মিয়া, আবু হানিফ, জাকির হোসেন, ফজলুল করিম, রাসেল মিয়া, লিমন মিয়া, জসিম উদ্দিন ও সানাউল্লাহ ব্যাপারী।
পুলিশ জানায়, বেড়পাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাঁর ছোট বোন রশিদা খাতুনের সঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রিয়াজ মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিয়াজ লালমনিরহাট সদর উপজেলার চার যুবককে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাঁদের কাছ থেকে পাঁচ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। তিন মাস পেরিয়ে গেলেও তাঁদের কাউকে তিনি সৌদি আরবে পাঠাতে পারেননি। রোববার সকালে রিয়াজ তাঁর সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে চড়ে এলাকায় এলে লোকজন তাঁদের আটক করে। পরে লালমনিরহাট সদর থানা থেকে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।
সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মনসুর আলী বলেন, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।