আদমজী ইপিজেডে গার্মেন্টস প্রতিষ্ঠানের ৮৯ শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে ৮৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল সোমবার শ্রমিকদের ছাঁটাই (টারমিনেশন) করা হয়। আদমজী ইপিজেডে অবস্থিত সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান সুপ্রিম নিটওয়্যার গার্মেন্টসে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছেন। গত মঙ্গলবার শ্রমিকেরা কাজের উ ৎ পাদন মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উ ৎ পাদন বন্ধ করে আন্দোলন করেন। এতে ব্যাপক শ্রমিক অসন্তোষের আশঙ্কা দেখা দিলে কর্তৃপক্ষ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক মেহবুব আলী জানান, কারখানার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বেপজার আইন অনুযায়ী শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে।