আদমজী ইপিজেডে পোশাক কারখানায় কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত রপ্তানিমুখী ডিএনভি পোশাক কারখানার শ্রমিকেরা টিফিন ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। এতে গতকাল সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল।নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক) অঞ্চল এস এম আশরাফুল আলম জানান, ইপিজেডের ডিএনভি পোশাক কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক টিফিন ভাতা বৃদ্ধির দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছে।