আদমজী ইপিজেডের একটি কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে একটি রপ্তানিমুখী শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ডিএনভি ক্লোথিং লিমিটেড নামের এই কারখানায় বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে তাঁরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে একটি নোটিশ দেখতে পান। এতে বলা হয়, নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধের চেষ্টা করেন। শিল্পাঞ্চল পুলিশ-৪-এর পুলিশ সুপার মাহবুব আলম জানান, ডিএনভি ক্লোথিং লিমিটেডে প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। শনিবার শ্রমিকদের লিডার (লাইনচিফ) সাব্বির হোসেনের সঙ্গে তাঁর অপর সহকর্মী হারেছ মিয়া ও অপারেটর সোহেলের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে কারখানায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া শ্রমিক হারেছকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।