আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আইটি কার্নিভ্যাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের চেয়ারম্যান মোস্তাফা জব্বার গতকাল প্রথম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল–২০১৬–এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন l ছবি: আইএসপিআর
বেসিসের চেয়ারম্যান মোস্তাফা জব্বার গতকাল প্রথম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি কার্নিভ্যাল–২০১৬–এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন l ছবি: আইএসপিআর

তিন দিনব্যাপী ‘প্রাণ মি. ম্যাঙ্গো ১ম এসিসি আইটি কার্নিভ্যাল-২০১৬’ গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বেসিসের চেয়ারম্যান মোস্তাফা জব্বার আইটি-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি আইটি বিষয়ে এ ধরনের একটি সুন্দর কার্নিভ্যাল আয়োজন করার জন্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে ধন্যবাদ জানান।
এই উৎসবে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানে প্রোগ্রামিং, ওয়াল ম্যাগাজিন, সাইবার গেমিং, আইসিটি অলিম্পিয়াড, কুইজ, প্রজেক্ট ডিসপ্লের মতো নানা ধরনের আকর্ষণীয় ইভেন্টস ছিল।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। আইএসপিআর।