আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ করা হয়৷ প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ হাউস বিজয় লাভ করে৷ রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস। প্রতিযোগিতায় ২৯টি ক্রীড়া ইভেন্টে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে অংশগ্রহণ করেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ই-ইন-সি মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তাঁর সহধর্মিণী গাজী রেবেকা রওশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গাজী রেবেকা রওশন৷ এর আগে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭-এর সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. ছিদ্দিকুর রহমান সরকার৷ বিজ্ঞপ্তি