আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (এসিসি) প্রাঙ্গণে ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার অন্তর্গত সব কলেজের খুদে বিজ্ঞানীরা অংশ নেয়।
উৎসবে ছিল বিজ্ঞানভিত্তিক গল্প লেখা, রুবিকস কিউবি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং সুডোকু খেলা। আরও ছিল প্রজেক্ট ও দেয়াল পত্রিকা প্রদর্শনী পর্ব। প্রধান অতিথি ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লেখক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
‘প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক এসিসি সায়েন্স ফেস্টিভ্যাল-২০১৫’ নামের এ উৎসবের আয়োজন করেছিল নিউট্রিনো এসিসি সায়েন্স ক্লাব। বিভিন্ন বিজ্ঞানমেলায় শতাধিক পুরস্কার অর্জন করেছে এ ক্লাবের সদস্যরা।
উৎসবের ম্যাগাজিন পার্টনার ছিল ‘কিশোর আলো’, রেডিও পার্টনার রেডিও স্বাধীন ও ইয়ুথ পার্টনার ছিল ‘শাউট’। বিজ্ঞপ্তি।