আদমজীতে ইপিজেডে নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি রপ্তানমুখী কারখানায় ডালিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সিনহা গ্রুপের সুপ্রিম সঞ্চার্ট নিটওয়্যার কারখানায় এই মৃত্যুর ঘটনার পরপরই কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
জানা যায়, ওই কারখানায় দুই হাজার ১৪ জন শ্রমিক কাজ করেন। অপারেটর ডালিয়া সকাল নয়টায় কারখানার মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকাল ১০টায় এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।