আদমজীসহ সব বন্ধ পাটকল চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ হওয়া আদমজী পাটকলসহ সব রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি জানিয়েছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সংহতি ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রায় তিন কোটি মানুষ পাট খাতের ওপর নির্ভরশীল। কিন্তু বিদেশিদের চাপে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে। বক্তারা প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করে পাটকলগুলো চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গবেষক সৈয়দ আবুল মকসুদ, স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।