আদমদীঘি থানার চার কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে কর্তব্য পালনে দায়িত্বহীনতার অভিযোগে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলির আদেশ পাওয়া ব্যক্তিরা হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোতালেব হোসেন এবং উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম।