আদমদীঘি হানাদার মুক্ত দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলা হানাদারমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে ক্ষতবিক্ষত পাকিস্তানি হানাদার বাহিনী দেশ ছাড়ার মাত্র চার দিন আগে ১৯৭১ সালের এই দিনে আদমদীঘি হানাদারমুক্ত হয়।
এ উপজেলায় ২৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ দিনটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।
আদমদীঘি উপজেলা পাকিস্তানি হানাদারের শক্ত ঘাঁটি ছিল। পাকিস্তানি সেনা, মিলিশিয়া বাহিনী এবং এ দেশীয় দোসর রাজাকার বাহিনীর সদস্যরা মিলিতভাবে মার্চ মাসের শুরু থেকেই গ্রামে গ্রামে অগ্নিসংযোগ, লুটপাটসহ নির্বিচার হত্যাকাণ্ড চালায়। আদমদীঘি মহাশ্মশান ঘাটে চার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়।