আদমদীঘিতে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সাইলো রোডের কাছে বৃহস্পতিবার রাতে একটি ফিশ ফিড মিলের গ্যাস চেম্বার (বয়লার) ফেটে ঘটনাস্থলেই আবদুল মজিদ (৫৫) নামের এক শ্রমিক নিহত এবং সিরাজুল ইসলাম (৩৫) ও ফটিক (৩০) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল মজিদ নওগাঁ সদর উপজেলার মোকরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।