আদমদীঘিতে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। আবদুর রাজ্জাক নিজে বাদী হয়ে সাতজনকে আসামি করে এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার রাতে আবদুর রাজ্জাক মোটরসাইকেলযোগে ছাতিয়ানগ্রাম বাজারে তাঁর নিজ বাড়িতে প্রবেশের সময় ছয়-সাতজন সন্ত্রাসী পেছন থেকে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।