আদমদীঘিতে আট তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য সেবন, জুয়া খেলা ও স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আট তরুণকে অর্থদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর গতকাল সোমবার প্রত্যেক তরুণের কাছ থেকে ৫০০ টাকা করে অর্থদণ্ড আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত তরুণেরা হলেন উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের খোকন কুমার (১৯), গোলাম রব্বানী (২০), নিশাত অধিকারী (২০), মোহাইমেনুর রহমান (১৮), নয়ন (১৭), শিবেশ চন্দ্র (২২), ফরিদ আলী (২৫) ও সাইফুল ইসলাম (২১)।