আদমদীঘিতে এক বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুঞ্জ গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে টাকা, ২৪ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।জানা গেছে, মঙ্গলবার রাত একটার দিকে ১৫-১৬ জন ডাকাত বারান্দার গ্রিল কেটে দেলুঞ্জ গ্রামের তালুকদার বাড়ির তাজমিলুর রহমানের ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা তাঁকে মারধর করে একটি বন্দুক, ৭০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর ডাকাতেরা তাঁকে জিমিঞ্চ করে তাঁর ছোট ভাই আজমল হুদার ঘরে ঢোকে এবং ৬০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই বাড়িতে থাকা খড়ের স্তূপের মধ্য থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজামেঞ্চল হক জানান, ডাকাতির ঘটনায় তাজমিলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।