আদমদীঘিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বশীকোড়া গ্রামে মোহামঞ্চদ আলী (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মূর্তি ব্যবসায় টাকা লেনদেনের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আফজাল হোসেন (৫০) ও নিহতের দ্বিতীয় স্ত্রী মজিদা বেগমকে (৪০) আটক করেছে।
পুলিশ ও কয়েকজন গ্রামবাসী জানান, বশীকোড়া গ্রামের বাসিন্দা আফজাল দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে মজিদা বেগমের মাধ্যমে মোহামঞ্চদ আলীর কাছ থেকে কয়েক লাখ টাকা নেন। মোহাম্মদ আলী প্রায়ই আফজালের বাড়িতে গিয়ে টাকার জন্য তাগাদা দিয়ে আসছিলেন। শুক্রবার রাতেও তিনি আফজালের বাড়ির উদ্দেশে বের হন। গতকাল শনিবার সকালে বশীকোড়া গ্রামের আদার নামক স্থানে মোহামঞ্চদ আলীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক জানান, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।