আদমদীঘিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ সুলতানা
মমতাজ সুলতানা

বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মমতাজ সুলতানা একমাত্র নারী প্রার্থী। তিনি জাসদ (রব) সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মমতাজ পেশায় আইনজীবী। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। মমতাজ সুলতানা বলেন, এলাকার ভোটাররা তাঁকে নির্বাচিত করলে তিনি গ্রামে গ্রামে গণশুনানির মাধ্যমে যুদ্ধাপরাধী, দলবাজ, দুর্নীতিবাজ ও ভূমিদস্যুমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণকে সংগঠিত করবেন। তিনি বলেন, ইউপি নির্বাচনসহ সব নির্বাচনে ‘না’ ভোটের বিধান চালু করার জন্য আন্দোলন গড়ে তুলবেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে পর্যায়ক্রমে ভোটারদের সচেতন করার জন্য কাজ করবেন।
২৮ মে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।