আদমদীঘিতে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে গত রোববার ভারতীয় জিরা ও ফেনসিডিলসহ আবদুর রাজ্জাক (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক শিবগঞ্জের জীবনপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সান্তাহার বটতলায় এক ব্যক্তি একটি থলেতে ভারতীয় জিরা ও ফেনসিডিল নিয়ে বিক্রির জন্য অবস্থান করছেন—এ তথ্য পেয়ে উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন ওই স্থান থেকে রাজ্জাককে আটক করেন। তাঁর থলে তল্লাশি করে চার প্যাকেট ভারতীয় জিরা ও আট বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।