আদমদীঘিতে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের চাপায় একরামুল হক (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসম্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামের মৃত আশরত আলী প্রামাণিকের ছেলে ভ্যানচালক একরামুল ভ্যান চালিয়ে আদমদীঘি যাচ্ছিলেন। কুসম্বী এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই একরামুল মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করে।