আদমদীঘিতে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার কোমলদাগাছী গ্রামের পাশে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালাইকুড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৩) ও একই গ্রামের মহির উদ্দিনের ছেলে মহসিন আলী (৪৫)। আহত হয়েছেন উপজেলার পাহালোয়ানপাড়া গ্রামের আসাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে কোমলদাগাছী গ্রামের পাশে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার পাশ কাটাতে যায় একটি মোটরসাইকেল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ ও মহসিন আলী নিহত এবং চালক আসাদুল আহত হন।