আদমদীঘিতে ট্রেনের দরজায় দাঁড়ানো যাত্রীর পড়ে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম দিকে কায়েতপাড়া গ্রামের কাছে ছোট রেলব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সান্তাহার থেকে বোনারপাড়া অভিমুখে যাওয়া পদ্মরাগ ট্রেনের দরজায় দাঁড়ানো অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি পড়ে যান। সান্তাহার স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের টি-শার্ট ছিল। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।