আদমদীঘিতে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত প্রতারণা ও মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালতের বিচারক ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন।
আদমদীঘি থানার পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে প্রতারণার অভিযোগে আদমদীঘির শারীব সার কারখানাসংলগ্ন এলাকা থেকে নাটোরের চকবৈদ্যনাথ এলাকার আছের আলী (৩৬) ও কামারদিয়া এলাকার ইউসুফ আলীকে (৫৩) আটক করা হয়। অপরদিকে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইন্দইল সেতু এলাকা থেকে মাদক সেবনের দায়ে আদমদীঘির নশরৎপুরের ওমর ফারুককে (৩৩) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আছের আলী ও ইউসুফ আলীকে তিন মাস করে এবং ওমর ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়।