আদমদীঘিতে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ডালম্বা ও লক্ষ্মীপুর গ্রামের দুটি বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ডালম্বা গ্রামের নশরতপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কায়সার আলীর বাড়িতে একদল ডাকাত গ্রিল কেটে দেশি অস্ত্রসহ ঘরে ঢোকে। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে ৩০ হাজার টাকা, সাড়ে চার ভরি সোনার গয়না, দুটি মুঠোফোন ও আসবাব মিলে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার রাত একটার দিকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে তালা ভেঙে ঢুকে ডাকাতেরা এক লাখ টাকা, ১০ ভরি সোনার গয়না, দুটি মুঠোফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।