আদমদীঘিতে মামলার বাদীর বাড়িতে হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে একটি মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীর বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাদীর পরিবারের আট সদস্য আহত হয়েছে।বুধবার রাতে উপজেলার কুসম্বী গ্রামে মামলার বাদী আবদুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জলিল, তাঁর বাবা সলিম উদ্দীন, চাচা সেলিম উদ্দীনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাতিজা জুয়েলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ করা হয়েছে।লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল জলিলের সঙ্গে কুসম্বী গ্রামের ওয়াহেদ আলীর দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে সম্প্রতি আবদুল জলিলের দুটি গরু মেরে ফেলা হয়। এ ঘটনায় আবদুল জলিল প্রতিপক্ষ ওয়াহেদ আলীসহ আটজনকে আসামি করে আদমদীঘি থানায় মামলা করেন।মামলার আসামি আবদুল ওয়াহেদ ও অন্যান্য আসামি জামিনে মুক্তি পেয়ে বুধবার রাতে আবদুল জলিলের বসতবাড়িতে হামলা চালান।