আদমদীঘিতে শিশু অপহরণ, সাত লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির কসাইগাড়ি গ্রামের বিপুল প্রামাণিকের ছেলে মশফিকুর রহমান (৩) ৩ জুলাই অপহৃত হয়েছে। অপহরণকারীরা মশফিকুরের পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ঘটনায় ওই দিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ৩ জুলাই বিকেলে মশফিকুর বাড়ির সামনে খেলছিল। পরে তাকে বাড়ির সামনে না পেয়ে তার মা-বাবা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। গত সোমবার এক ব্যক্তি মুঠোফোনে মশফিকুরের চাচা আমজাদ হোসেনের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে গতকাল বুধবার বিকেলে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।