আদমদীঘিতে শিশুকে জিম্মি করে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সুদিন গ্রামে গত শুক্রবার রাতে শিশুকে জিম্মি করে একটি বাড়ি থেকে স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল লুট করেছে একদল ডাকাত।গৃহকর্তা আদমদীঘি হাস পাতালের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত আনুমানিক একটার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর হাত বেঁধে ফেলে। ডাকাতেরা বাড়ির অন্য সদস্যদের মারধর করে একটি ঘরে আটকে রাখে। একপর্যায়ে গৃহকর্তার নাতি সাদমান আশিককে (৫) জিম্মি করে শোকেসের ড্রয়ার ভেঙে আট ভরি স্বর্ণালংকার ও প্রায় ১০ হাজার টাকা লুট করে। আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।