আদমদীঘিতে শীতবস্ত্র বিতরণ ও স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে গতকাল সোমবার শহরে শীতবস্ত্র বিতরণ ও সমিতির নিহত দুই সদস্যের স্মরণে সভা হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ওই স্মরণসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের নিহত নেতা শফিকুল ইসলামের ছোট ভাই উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম। গত বছরের ৮ জানুয়ারি প্রকাশ্যে একদল সন্ত্রাসীর সশস্ত্র হামলায় শফিকুল ইসলাম ও সমিতির সদস্য সোহরাব হোসেন নিহত হন। স্মরণসভা শেষে ২০০ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। দুপুর সাড়ে ১২টায় শফিকুল স্কয়ারে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কাঙালিভোজের আয়োজন করা হয়।