আদমদীঘিতে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার নিমকুড়ি মাঠের ৩৬ শতক জমির মালিকানা নিয়ে কোচকুড়ি গ্রামের তবিবর রহমান ও বশিকোড়া গ্রামের রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। গতকাল সকালে তবিবর রহমান লোকজন নিয়ে ওই জমিতে ধানের চারা লাগাতে যান। এ সময় রফিকুল লোকজন নিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে।