আদমদীঘিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় নিপা বেগম (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিপার স্বামী রনি সরকার আত্মগোপনে রয়েছেন।নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কাশিমালা গ্রামের কোরবান আলীর মেয়ে নিপার সঙ্গে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রনি সরকারের বিয়ে হয়। দুই বছর আগে তাঁদের একটি ছেলেসন্তানের জন্ম হয়। তার পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জের ধরে, সোমবার রাতে রনি নিপাকে বেদম মারধর করেন। পরে নিপার মৃত্যু লে রশি দিয়ে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন রনি।গতকাল সকালে আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।