আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলা শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাজেদুল পারভেজ (২৮)। তিনি সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে উজ্জ্বলতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও শিয়ালশন গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহিনুর রহমানকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।