আদমদীঘিতে ১৪টি হাটবাজার ইজারার দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ১৪টি হাটবাজার ইজারার দরপত্র জমাদানে বাধাদান, দরদাতা ও পুলিশকে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার দরপত্র বাতিল করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সভায় দরপত্র বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইউএনও মোল্লা মিজানুর রহমান বলেন, ৯ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ তারিখ ধার্য করা হয়। মোট ২৮টি দরপত্র বিক্রি হয়। শেষ দিন দরপত্র দাখিলের সময় একদল উচ্ছৃঙ্খল যুবক দরদাতাদের দরপত্র জমাদানে বাধা দেয় এবং দরদাতাসহ পুলিশকে লাঞ্ছিত করে। ফলে বাক্সে জমা দেওয়া ১৮টি দরপত্রের সবগুলোই বাতিল করে আবার নতুন করে দরপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক করা হয়নি।