আদমদীঘির মিতইল প্রাথমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার মিতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হওয়ায় গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল লক্ষ্য করে সন্ধ্যা সাতটার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত লোকজন দোকানপাট বন্ধ করে দেয়।
উপজেলার চাঁপাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানান, বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।